আজঃ সোমবার ২ মার্চ, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চকলেট বাজি ও মদ উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।রোববার (০১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার সকাল ৬টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজীপুর বিওপির কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪ হাজার ৫৬০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,এর আগে শনিবার রাত ১১ টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব চকলেট বাজি ও মদের আনুমানিক মূল্য ৯ লাখ ৯ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধারকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ভারতীয় মদ ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক,বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশী নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ এখন পর্যন্ত তিনজন নিহতের তথ্য মিলেছে। নিহত বাংলাদেশির নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকার ছবর আলীর ছেলে।রোববার (১ মার্চ) রাতে সালেহ আহমেদের চাচাতো ভাই আরব আমিরাত প্রবাসী মাহবুব আলম চৌধুরী জানান, সালেহ আহমেদ সেখানে ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হন তিনি। সে সময় আরব আমিরাতে হামলা চালায় ইরান। এসময় বিস্ফোরণে সালেহ আহমেদ নিহত হন।

চুয়াডাঙ্গায় বিএনপি জামায়াত সংঘর্ষে ১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চুয়াডাঙ্গার জীবননগরে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাসাদাহ ইউনিয়নে দফায় দফায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হাফিজুর রহমান (৫২)। তিনি উপজেলার সুটিয়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে এবং পেশায় জুয়েলারি ব্যবসায়ী ও জামায়াতের কর্মী। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর রাত ২টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলোচিত খবর

বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা- পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ