জিইসি’র ইফতার বাজারে অগনিত তেলাপোকা, ভোক্তা অধিদপ্তরের তালা।

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়স্থ ব্যবসা প্রতিষ্ঠান ইফতার বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় সংস্থাটি।এসময় প্রতিষ্ঠানের ভিতরে অপরিচ্ছন্ন পরিবেশ, তেলাপোকা আর ইঁদুরের বিষ্টা থাকায় দইফতার বাজার’কে সাময়িক সিলগালা করা হয়। পাশাপাশি এক লাখ টাকা অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, আমরা ইফতার বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ পেয়েছি। এখানে যে পরিমাণ তেলাপোকা দেখা গেছে তা আমি আর কোন প্রতিষ্ঠানে দেখিনাই। তাছাড়া ভিতরে ইঁদুরের বিষ্টা পাওয়া গেছে। অর্থাৎ এখানে শুধু তেলাপোকা নয়, ইঁদুরও রয়েছে। তাছাড়া জিলাপি তৈরির খামিরে ক্ষতিকর হাইড্রোজ মিশানো হয়েছে কিনা তা দেখেছি। তবে হাইড্রোজ পাওয়া যায়নি। ভেজালের বিরুদ্ধে, নোংরা পরিবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি, জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই বিস্কুট, কেক ও ব্রেডসহ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহারের দায়ে দুই বেকারিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) নগরীর চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার।

বিএসটিআই বিভাগীয় অফিস জানায়, কাপাসগোলা রোডের দোহা ফুড নামের একটি প্রতিষ্ঠান বিস্কুট, কেক ও সুইটমিটস পণ্যের একাধিক ভ্যারিয়েন্টে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই বিক্রি করছিল। পাশাপাশি পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে, গুলজার মোড়ের মস্কো বেকার্স বিস্কুট ও ব্রেড পণ্যের একাধিক ভ্যারিয়েন্টে সিএম লাইসেন্স ছাড়াই বিক্রি করছিল।

এ ছাড়া সন পাপড়ির মোড়কে গুণগত মানচিহ্ন ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে সংশ্লিষ্ট পণ্যের সব ভ্যারিয়েন্টের জন্য দ্রুত সিএম লাইসেন্স এবং মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ