প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।বুধবার ১১ মার্চ আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় তিনি জামিন পেলেন। সেক্ষেত্রে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।