গাউছুল আজম মাইজভান্ডারীর তরিকা ও আদর্শ বাহি সংগঠন আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাজভান্ডারী চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির আয়োজন ও ব্যাবস্থাপনায় গত ১১ মার্চ ২৬ ইং ২১ রমজান বুধবার নগরীর দেওয়নহাটস্হ নগর কার্যালয়ে চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি জনাব মোঃ মঈনুল হোসেন সাগর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জনাব এস এম আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমানে'আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দ:)ও আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, আঞ্জুমানে মোক্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মান্যবর সাবেক সভাপতি, মুর্শিদে বরহক শাহসূফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (রহ.) কর্তৃক মনোনীত মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনশা

হজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী (ম.) ও বিশেষ মেহমান শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম.)।
মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ শাহেদ ইকবাল (শিবলু )।
এ সময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আঞ্জুমানের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সহকারী সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর কাজী মেজবাউল আলম মামুন,নির্বাহী সদস্য মোহাম্মদ ইলিয়াস ,,মঈনুল হোসেন মিন্টু,জেলা সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাহিল উদ্দিন ,প্রচার সম্পাদক মোঃ ইকবাল , নির্বাহী সদস্য মোঃ সুজন,ইমরান হোসেন ইমন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা সমন্বয়ে কমিটির আওতাধীন বিভিন্ন দায়রা /শাখাসমূহের সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ।পরিশেষে মিলাদুনববী তাওয়াল্লাদে গাউছিয়া , বিশ্বে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত ও তাবরক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।