আজঃ সোমবার ২৫ মে, ২০২৬

চমেক হাসপাতালে বাড়ল সেবার পরিধি অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি সম্প্রসারণ

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের উদ্যোগে অর্থোপেডিক্স ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুমের যাত্রা শুরু হয়েছে। নতুন সম্প্রসারিত এই অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে জরুরি ট্রমা, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদান সম্ভব হবে।এছাড়াও নবনির্মিত আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম চিকিৎসকদের অ্যাকাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।এর মাধ্যমে চিকিৎসকদের জ্ঞানচর্চা, গবেষণা কার্যক্রম এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার সকাল ১১টায় ওটি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, আধুনিক চিকিৎসা সেবার মান উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ।উপস্থিত ছিলেন অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন, ডা. আজিজুল হক, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, ডা. ইসতিয়াক মাহমুদ, ডা. জায়েদ বাসরী সহ অ্যানেস্থেশিয়া ও সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে শয্যা আছে ৮৮টি। তবে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় তিন গুণ বেশি। ২৬ ও ৭৯ নম্বর ওয়ার্ডে চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৫ শতাধিক নতুন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ কাওসারুল মতিন জানান, চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি ট্রমা রোগীরাও চিকিৎসা নেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ সম্পন্ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মে) পোপাদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশাসনিক কর্মকর্তা মিল্টন চৌধুরীর পরিচালনায় বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোসলেম মিয়া, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন টিটু, আবদুল ছালাম ছোটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, ইউপি স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইমরান বাবুল, ছিদ্দিক আজাদ রিহাদ, লোকমান উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাইম চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ চাউল বিতরণ করা হয়।

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন,পূর্ণ প্যানেল জয়ী ইউনাইটেড বিজনেস ফোরামের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক যুগ পর সরাসরি ভোটের মুখোমুখি হলো দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এক প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে সব কটি পদে জয় পেয়েছে ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’। শনিবার ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম।

চেম্বারের এই নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে গত শুক্রবার দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় অপর প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ (যা সমমনা পরিষদ নামেও উল্লেখ করা হয়েছে)। তবে ব্যালট পেপারে তাদের প্রার্থীদের নাম বহাল ছিল।নির্বাচনে ২৪টি পরিচালক পদের মধ্যে ১৮টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ছয়জন পরিচালক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বশেষ ২০১৩ সালের ৩০ মার্চ চট্টগ্রাম চেম্বারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল। এরপর থেকে এত দিন সব কমিটিই গঠিত হয়েছে বিনা ভোটে।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬ হাজার ৭৮০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৭২৫ জন, যা মোট ভোটের প্রায় ৪০ শতাংশ। সাধারণ শ্রেণিতে ৪ হাজার ১ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৮৪৩টি (প্রায় ৪৬ শতাংশ)। সহযোগী শ্রেণিতে ২ হাজার ৭৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৮২ জন (প্রায় ৩২ শতাংশ)।

চেম্বার নির্বাচনে সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ৬ জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে তিনজন করে মোট ছয়জন পরিচালক নির্বাচিত হন। এভাবে ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে।
নবনির্বাচিত পরিচালক ও ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা মোহাম্মদ আমিরুল হক বলেন, আমরা চেয়েছি ব্যবসায়ীরা ভোটের মাধ্যমে তাঁদের নেতৃত্ব নির্বাচন করুক। সেটিই হয়েছে।

সাধারণ শ্রেণি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন- কামাল মোস্তফা চৌধুরী, এএসএম ইসমাইল খান, আবু হায়দার চৌধুরী, মো. আমজাদ হোসাইন চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, আসাদ ইফতেখার, আমান উল্লাহ আল ছগির, মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এবং আরও একজন প্রার্থী।

সহযোগী শ্রেণি থেকে নির্বাচিত হয়েছেন- মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম, মো. সেলিম নুর, সরওয়ার আলম খান, মোহাম্মদ মশিউল আলম এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ।ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক ও এস এম সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এছাড়া টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে- আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সজ্জাদ উন নবাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ