

স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১৮২১(বিসিএস) চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি। এর আগে ৫ নম্বর ফটকের পাশে বিভিন্ন দাবি দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগমুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।