আজঃ শুক্রবার ৮ মে, ২০২৬

ইআরপি সক্ষমতা আরও উন্নতে জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসির চুক্তি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিপিএইচ ইস্পাত লিমিটেড এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সক্ষমতা আরও উন্নত ফরতে পিডব্লিউসির সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের চুক্তি করেছে। এ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির এসএপি এস/৪এইচএএনএ সিস্টেমের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচএম আশরাফ-উজ-জামান এফসিএ, চিফ অপারেটিং অফিসার টি মোহন বাবু, ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ, ডেপুটি জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) প্রণব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ইএইচএস) শামশুদ্দীন আহাম্মদ, সিনিয়র ম্যানেজার (আইসিটি) কফিল উদ্দিন মাহামুদসহ জিপিএইচ ইস্পাতের আইসিটি টিমের সদস্যরা। পিডব্লিউসির পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ডিরেক্টর (অ্যাডভাইজরি) রুমেলা হোসেন, ম্যানেজার (ওয়ান কনসাল্টিং) মাহামুদুল হাসান এবং ম্যানেজার (অ্যাডভাইজরি করপোরেট) মো. মোজাম্মেল হক।

চুক্তিটি জিপিএইচ ইস্পাতের চলমান ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই পার্টনারশিপের আওতায় পিডব্লিউসি জিপিএইচ ইস্পাতের এসএপি এস/৪এইচএএনএ প্ল্যাটফর্মের জন্য পূর্ণাঙ্গ ইআরপি রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সেবা দেবে।এর মাধ্যমে সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যক্রম, অপ্টিমাইজেশন এবং ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
পরবর্তী প্রজন্মের ইআরপি সিস্টেম হিসেবে এসএপি এস/৪এইচএএনএ রিয়েল টাইম ডাটা প্রসেসিং এবং উন্নত অ্যানালিটিকস সুবিধা দেয়, যা প্রতিষ্ঠানকে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এই সহযোগিতার মাধ্যমে জিপিএইচ ইস্পাত তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণ এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা আরও জোরদার করতে চায়।এই পার্টনারশিপ জিপিএইচ ইস্পাতের ডিজিটাল অবকাঠামোকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতিও তুলে ধরে।পিডব্লিউসির অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে স্কেলেবিলিটি, উন্নত সিস্টেম পরিচালনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি টেকসই প্রযুক্তিগত ভিত্তি গড়ে তুলতে চায়।

জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচএম আশরাফ-উজ-জামান এফসিএ বলেন, পিডব্লিউসির সঙ্গে এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।এসএপি এস/৪এইচএএনএ সক্ষমতা আরও উন্নত করার মাধ্যমে আমরা কার্যক্রমের উৎকর্ষ, দক্ষতা এবং ভবিষ্যতমুখী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি আরও দৃঢ় করছি।

পিডব্লিউসির প্রতিনিধি বলেন, জিপিএইচ ইস্পাতের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। তাদের ইআরপি সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করা, ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করাই আমাদের লক্ষ্য।এই চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি স্ট্রাটেজিক পার্টনারশিপের সূচনা হলো, যা ভবিষ্যতে কার্যক্রমের উৎকর্ষ এবং ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী ও কৃষক দরদি এবং সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতিশীল- সংস্কৃতি মন্ত্রী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সূর্যকিরণ, যিনি আলো দিয়ে অন্ধকার দূর করেছেন। তার মতে, রবীন্দ্রনাথ ছিলেন মানবতাবাদী ও কৃষক দরদি, যিনি সাধারণ মানুষের প্রতি গভীর সহানুভূতি দেখিয়েছেন এবং প্রচলিত রাজাদের মতো আচরণ করেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এছাড়া কুষ্টিয়া-১ ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শিক্ষক ও সংস্কৃতি অনুরাগীরা কুঠিবাড়ী এলাকায় গবেষণাগার ও সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলার দাবি জানান, যাতে সারা বছর রবীন্দ্রচর্চা আরও বিস্তৃত হয়।

দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর চালু হলো ইস্টার্ন রিফাইনারি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: দীর্ঘ ২১ দিন বন্ধ থাকার পর অবশেষে উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। শুক্রবার সকাল ৮ থেকে চট্টগ্রামের এই শোধনাগারটিতে পুনরায় পরিশোধন প্রক্রিয়া শুরু হয়েছে।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ হাসনাত বলেন, কুতুবদিয়ায় অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে অপরিশোধিত তেল রিফাইনারিতে পৌঁছানো শুরু হয়েছে। এর পরপরই চালু করা হয় শোধনাগারটি।ইআরএল সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ১৮ ফেব্রুয়ারির পর নতুন কোনো ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছায়নি। ফলে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এর মধ্যে বুধবার দুপুরে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। যুদ্ধ শুরুর পর এটিই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে জাহাজটি বাংলাদেশে আসে। ২৪৯ দশমিক ৯৫ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে না পারায় নিয়ম অনুযায়ী ছোট ছোট ট্যাংকারে তেল খালাস করে পতেঙ্গার ইআরএলে নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়াকে লাইটারিং বলা হয়।এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ‘নর্ডিকস পলাক্স’ নামের আরেকটি জাহাজে থাকা বিপিসির এক লাখ টন অপরিশোধিত তেল সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে, যা দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে। দেশের বাকি জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর। বর্তমানে দেশে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন, কেরোসিন ও জেট ফুয়েলেরও উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) মোট ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ