আজঃ বৃহস্পতিবার ২ এপ্রিল, ২০২৬

কুতুবদিয়ায় শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানায় বিদায় সংবর্ধনা ও পাগড়ি প্রদান

মো: মনিরুল ইসলাম, কুতুবদিয়া।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুতুবদিয়ায় কুতুব শরীফ দরবার পরিচালিত শাহ মালেকিয়া শামসুন নূর হেফজ ও এতিমখানার উদ্যোগে হেফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি ও কুতুব শরীফ দরবার পরিচালক আলহাজ্ব শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব এম.এম মুনিরুল মন্নান আল মাদানী, যুগ্ম পরিচালক যথাক্রমে শাহজাদা আতিকুল মিল্লাত আল কুতুবী, শাহজাদা ছৈয়দুল মিল্লাত আল কুতুবী, শাহজাদা জিল্লুল করিম আল কুতুবী ও হিলফুল ফুজুল কুতুবদিয়া সংগঠনের সভাপতি শেখ আখতারুল হক আল কুতুবী।

অনুষ্ঠানে শাহজাদাবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের হাফেজরা সমাজের আলোকবর্তিকা। তাদের মাধ্যমে ইসলামি শিক্ষা ও নৈতিকতা সমাজে আরও সুদৃঢ় হবে। শিক্ষক ও অভিভাবকরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং দ্বীনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান।

শাহজাদাবৃন্দ কুরআনে হাফেজ হওয়া ছাত্রদেরকে সম্মাননা স্বরূপ পাগড়ি পরিয়ে দেন ও তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের
মধ্য দিয়ে সম্পন্ন হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র হেফজখানার প্রধান শিক্ষক হাফেজ মাও: ছানা উল্লাহ, দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসা সহ- সুপার মো: মিজানুর রহমান, সহকারী মৌলভী মো: মীর মোশাররফ হোসেন, আল জাবেরিয়া হেফজ ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ শফিকুল ইসলাম সিকদার, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো: ইউনুস ও শিক্ষক আবদুল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

এতে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনছারী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুদ্দিন ও অভিভাবক এম. জসিম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করতে অপপ্রচার করে আসছে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করছে। অনতিবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য গত বছরের ২ ফেব্রুয়ারি স্থানীয় এসএম সাহাদাত হোসেন নামের এক ব্যক্তি মাদ্রাসার শিক্ষক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহিম, মাওলানা মো. হাবিবুর রহমান, মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন ও প্রতিষ্ঠাতা সদস্য এস. এম. মোদ্দাচ্ছেরের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মহানগরে চোলাই মদের কারখানায় অভিযানে গ্রেফতার-৬

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় চোলাইমদের কারখানায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)। বুধবার রাত সোয়া ২টায় থানার দক্ষিণ মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, রাতে দক্ষিণ মোহরা এলাকার একটি ভবনের নিচতলা থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১ হাজার লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিরা পার্বত্য জেলা থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ওই ভাড়া বাসায় চোলাইমদের কারখানা স্থাপন করে। ওই কারখানায় চোলাইমদ উৎপাদন করে সেগুলো পাইকারি ও খুচরা দামে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার চেষ্টা করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ