বহু প্রতীক্ষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ‘সরস্বতী জ্ঞান মন্দির' আগামী ২৪ এপ্রিল সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে। এদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, চবি’র উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। মহান অতিথি থাকবেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যানশ্রী অদুল কান্তি চৌধুরী। সভাপতিত্ব করবেন চবি’র উপাচার্য,

প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান। চবি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকতে আহবান করেছেন চবি কেন্দ্রীয় মন্দির উদ্বোধন কমিটির আহ্বায়ক
অধ্যাপক ড. তাপসী ঘোষ রায় ও সদস্য সচিব অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।