জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নেত্রী ফারাহা এমদাদ। কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে কেন্দ্রীয় এবং জেলার সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি।
শনিবার (১৮ এপ্রিল) কমিটি ঘোষণার দিন বিকেল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদত্যাগের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন এনসিপির এ নেত্রী।