এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস–২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–২ এর প্রাঙ্গণে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।স্বাগত বক্তব্য দেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের এসপিএম অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।
এ সময় তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউট প্রধান, শিক্ষক ও গবেষকরা অংশ নেন।











