আজঃ বৃহস্পতিবার ৭ মে, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটি কে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মোঃ সজল খান-এর নেতৃত্বে পাবনা জেলার নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা গেট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকা হয়ে শরৎনগর বাজারে পৌঁছায়। পরে মিছিলটি ভাঙ্গুড়া বাজার হয়ে পুনরায় হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোঃ সজল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পাবনা জেলা ছাত্রদলের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন ও সংগঠনকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদী।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও অংশগ্রহণের মাধ্যমেই ছাত্রদলকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়া সম্ভব হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার কৃতি সন্তান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।মঙ্গলবার ৫ মে ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষিবিদ হাসান জাফির তুহিন সরকারে সচিব পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১(এক) বছর নির্ধারণ করা হয়েছে।

কৃষি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত কৃষিবিদ হাসান জাফির তুহিন এর এই নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাবনার ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় ঝুঁকিতে চলছে সাধারণ মানুষ ও যানবাহন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ভাঙ্গুড়া,চাটমোহর,নওগাঁ, খানমরিচ হয়ে ফরিদপুর, মোহনপুর, উল্লাপাড়া ও সিরাজগঞ্জ রুটে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ জনগণ চলাচল করে এই সড়ক ব্যবহার করে। পাশাপাশি আশপাশের অন্তত ১০/১২ টি গ্রামের কৃষিপণ্য পরিবহনেও এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৈউডাঙ্গা, পাঁচবেতুয়ান,বেতুয়ান, পুইবিল,চক-লক্ষীকোল আদাবাড়িয়া,তারাপুর, মাগুড়া, দিলপাশার ও বিএলবাড়ি সহ বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন ভ্যান, অটো, সিএনজি, ঘোড়ার গাড়ি ও ট্রাকে কৃষিপণ্য আনা-নেওয়া করেন। তবে রেলক্রসিং এলাকায় কোনো গেট না থাকায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যেকোনো সময় ট্রেন চলে আসায় দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি থাকলেও এখনো সেখানে কোনো রেলগেট স্থাপন করা হয়নি। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।

এলাকাবাসীর একটাই দাবী দ্রুত এই গুরুত্বপূর্ণ রেল ক্রসিং রাস্তা এলাকায় একটি রেলগেট স্থাপন করে সম্ভাব্য দুর্ঘটনা থেকে মানুষকে রক্ষা করা হোক।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এই গুরুত্বপূর্ণ রুটে নিরাপদে সাধারণ জনগণ চলাচল নিশ্চিতভাবে চলাচল করতে পারে।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ