
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) প্রাঙ্গণে শনিবার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে '৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬'-এর চট্রগ্রাম আঞ্চলিক পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চট্রগ্রাম ও পার্শ্ববর্তী জেলাসমূহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা 'এআই কুইজ' ও 'এআই কোডিং চ্যালেঞ্জ'-এই দুটি ক্যাটাগরিতে নিজেদের মেধা প্রদর্শন করে। প্রতিযোগিতার কার্যক্রম পরিদর্শন করেন সিআইইউ-এর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল। এছাড়া কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে এআই ও মেশিন লার্নিংয়ের ওপর একটি বিশেষ ওয়ার্কশপ পরিচালনা করেন সিআইইউ-এর শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম ও সামাহ বিনত ফিরোজ।
এআই কুইজ ক্যাটাগরিতে ১০ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ৬ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে। কোডিং চ্যালেঞ্জে ৭ জন শিক্ষার্থী বিজয়ী হয়। কুইজ ক্যাটাগরিতেও ৯ জন শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউ-এর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আসিফ ইকবাল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত।