মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা এবং সূর্যগিরি আশ্রমের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক পণ্ডিত শান্তিপদ আচার্য গত ২৩ মে ২০২৬খ্রি. সকাল ৯.৩০ ঘটিকায় নগরীর একটি হাসপাতালে স্ট্রোকজনিত কারণে দিব্যধাম প্রাপ্ত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ০১ কন্যা, ০১ পুত্র, পুত্রবধু, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিকাল ৪টায় পটিয়াস্থ দক্ষিণ ভূর্ষি গ্রামে তপন চৌধুরীর পারিবারিক শ্মশানে দাহ করা হয়।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ, হারুণ ভাণ্ডার ওরশ এন্তেজামিয়া কমিটি, বিজয়ীনী মহিলা কমিটি, বাংলাদেশ ন্যাশনাল এষ্টোলজার সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখা, চট্টগ্রাম আচার্য সমিতি, বাগীশিক উত্তর জেলা সংসদ, বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ উত্তর জেলা শাখা, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা ও সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্যদের পক্ষ হতে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়।