
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হলেন প্রকৌশলী বেলায়েত হোসেন।বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক আদেশে তাকে এক বছরের জন্য সিডিএ চেয়ারম্যাদের দায়িত্ব দেওয়া হয়। আরেক আদেশে সিডিএ চেয়ারম্যান পদে এতদিন দায়িত্ব পালনকারী প্রকৌশলী নুরুল করিমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন।
এ নিয়োগের পর তিনি এক প্রতিক্রিয়ায় বলেন - আমি তৃণমূল থেকে উঠে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন,তাহা আমি সঠিকভাবে পালন করতে চেষ্টা করবো। চট্টগ্রামের মানুষের সেবা করার অগুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে শুধু মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। চট্টগ্রাম হলো পাহাড়, সাগর, নদী ও সমতলের এক অনন্য মেলবন্ধন। মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রামকে ঘিরে যে পরিকল্পনা তা বাস্তবায়নে আমি কাজ করে যাব। এজন্য প্রয়োজনে সবার পরামর্শ নিব।
চট্টগ্রাম নগরীর আবাসন সমস্যা নিরসনকে কাজের ক্ষেত্রে অগ্রাধিকারে রাখবেন জানিয়ে তিনি বলেন- বন্দর নগরী চট্টগ্রামকে পরিকল্পিতভাবে বিশ্বের অন্য আধুনিক নগরীর মত গড়তে চাই।