আজঃ শুক্রবার ১০ জুলাই, ২০২৬

পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের নতুন কমিটি… সভাপতি শফিকুজ্জামান, সম্পাদক… বিপ্লব রানা

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলায় জাতীয়তাবাদী কারিগরি শিক্ষক পরিষদের ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ‘ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ মিলনায়তনে এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামানকে সভাপতি এবং জারিয়া জাঞ্জাইল কারিগরি স্কুলের সুপারিনটেনডেন্ট বিপ্লব রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন , যুগ্ম সাধারণ সম্পাদক- ফিরোজ মিয়া (আরবান টেকনিক্যাল ইনস্টিটিউট) ,সাংগঠনিক সম্পাদক- শারমিন সুলতানা ,বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো: আবুল আরশাদ ,আরবান টেকনিক্যাল ইনস্টিটিউট, কোষাধ্যক্ষ- জুবাইদুল ইসলাম ,জারিয়া জাঞ্জাইল কারিগরি স্কুল।

সম্মানিত ও কার্যকরী সদস্যরা হলেন- সৈয়দ আরিফুজ্জামান প্রিন্সিপাল ,আরবান টেকনিক্যাল ইনস্টিটিউট, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা, বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, শামীমা সুলতানা ,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হিরণপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, শামীমা ইসলাম ,বেনজিন কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, কাউসার আহম্মেদ ,ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াজ আলম ,ইকরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বাবুল মন্ডল, জারিয়া জাঞ্জাইল কারিগরি স্কুল এবং সুমন মিয়া, হিরণপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রমুখ।এদিকে নবগঠিত এই কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার।

এক অভিনন্দন বার্তায় তিনি নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। বিশেষ করে কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শফিকুজ্জামানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “মোহাম্মদ শফিকুজ্জামানের মতো একজন যোগ্য, দক্ষ ও আদর্শবান শিক্ষাবিদকে এই কমিটির নেতৃত্ব দেওয়ায় কারিগরি শিক্ষকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়নের আন্দোলন আরও বেগবান হবে। তাঁর হাত ধরে পূর্বধলার কারিগরি শিক্ষার অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।” তিনি আশা প্রকাশ করেন, এই কমিটি দলীয় আদর্শ ও শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশন-এর ২০২৬- ২০২৮ পর্যন্ত দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ১৭ সদস্যের কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ডা: সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা: কামাল হোসেন, জয়েন্ট-ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা: শরীফ ইমাম, অফিস সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ, ৬ জন সদস্য হলেন যথাক্রমে অধ্যাপক ডা: অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, অধ্যাপক ডা. তাহেরা বেগম, অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল আজিম, সহকারি অধ্যাপক ডা. শোয়াইবুল করিম।

গত ২৩ জুন ঘোষিত নির্বাচনী তফসীল অনুযায়ী ক) খসড়া ভোটার তালিকা প্রকাশ, খ) আপত্তি গ্রহণ এবং চূড়ান্ত ভোটার তালিকা, গ) মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ঘ) মনোনয়ন পত্র বাছাই, ৬) মনোনয়ন পত্র প্রত্যাহার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। গৃহীত সকল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে একজন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় নিম্নোক্ত প্রার্থীগণকে পদানুযায়ী চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো।

নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী বলেন, মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি মেডিকেল কলেজে একটি উন্নত, আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ধলঘাট-আহলা মিলন সংঘের দুর্গাপূজা উদযাপন পরিষদ-২০২৬ কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রীশ্রী সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ২৬ জুন মন্দির স্থায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলার শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দিরে সভায় সভাপতিত্ব করেন ধলঘাট-আহলা মিলন সংঘের স্থায়ী কমিটির সভাপতি বাবু শিব প্রসাদ দাশ’র সঞ্চালনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬ এর কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে বাবু মাইকেল দত্ত’কে সভাপতি ও বাবু নয়ন কান্তি দে’ কে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্য বিশিষ্ট ধলঘাট-আহ্লা মিলন সংঘ সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদ-২০২৬ এর কমিটি গঠন করা হয়। উক্ত সভায় মন্দিরের চলমান নির্মান কাজ ও বিভিন্ন বিষয় সমূহ উপস্থাপন করা হয়। উপস্থিত ছিলেন মন্দির স্থায়ী কমিটির সভাপতি বাবু শিব প্রসাদ দাশ ও সাধারণ সম্পাদক বাবু সুমন দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চিত্তরঞ্জন চৌধুরী, অনুপম চক্রবর্তী, সজল দে, অনিমেষ বিশ্বাস (বাসু), তাপস চৌধুরী, বাবলা চৌধুরী, লিটন দত্ত ও উত্তম দত্ত প্রমুখ।

আলোচিত খবর

এইচএসসি-সমমান প্রথমদিন অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার -৭

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা মোট ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১২০ জন। অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৭৮৪ জন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জনকে।০২ জুলাই বৃহস্পতিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৯৭, কুমিল্লা বোর্ডে এক হাজার ৭৯৫, যশোর বোর্ডে দুই হাজার ৭৮, চট্টগ্রাম বোর্ডে এক হাজার ৩৪০, সিলেট বোর্ডে এক হাজার ১২৭, বরিশাল বোর্ডে এক হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে এক হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে এক হাজার ১৪২ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে নিবন্ধিত ৮৫ হাজার ১৩১ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় নিবন্ধিত ৮৩ হাজার ৬৭৬ জনের মধ্যে অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কার করা হয়েছে একজনকে।

আরও পড়ুন

সর্বশেষ