
বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে আহলে বায়তে রাসূল (দঃ) স্মরণে গাউসিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটির ব্যবস্থাপনায় তিন দিন শোহাদায়ে কারবালা মাহফিলের দ্বিতীয় দিবস গতকাল ২৪ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অত্র মাহফিলে দো'আ ও মোনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.) উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র দরবারের নায়েবে মোন্তাজেম বিশিষ্ট আলেমে দ্বীন লেখক ও গবেষক হযরত মাওলানা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.), স্বাগত বক্তব্য দেন অত্র দরবারের নায়েবে মোন্তাজেম শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.)। মাহফিলে আহলে বায়তে রাসূল (দঃ)'র শানে তাৎপর্যপূর্ণ তকরীর পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা ড. এস এম বোরহান উদ্দিন, হযরতুলহাজ্ব আল্লামা আ.ন.ম. নাজমুল হোসাইন নঈমী (ম.), মাওলানা মুহাম্মদ এনামুল হক কুতুবী। এছাড়াও আরো অসংখ্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।