চট্টগ্রাম প্রেস ক্লাব ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, এবং তাদের নির্ভরশীল (ডিপেনডেন্ট) সদস্যরা ইবনে সিনা ট্রাস্টের বিভিন্ন শাখা থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তিপত্রে ইবনে সিনা ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এজিএম এণ্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম, চট্টগ্রাম শাখার ম্যানেজার (এডমিন) এণ্ড ইনচার্জ মো. শফিকুল ইসলাম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জোনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আসিফ নেওয়াজ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।
এসময় ইবনে সিনা চট্টগ্রাম শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যান্ড হেড অব কাস্টমার কেয়ার মো. হাসান, অফিসার কর্পোরেট উইং নুরুল আমিন ও মঈনুল হাসান সহ ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনিয়র এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আশরাফুল ইসলাম বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোন ব্যক্তি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান নয়। এটি একটি ট্রাস্টের মাধ্যমে সাধারণ মানুষের সেবামূলক প্রতিষ্ঠান।ব্যবসাটা আমাদের বড় টার্গেট নয়, সেবাটাই মূল উদ্দেশ্য। তাই আমরা কম খরচে ভালো মানের সেবা দিয়ে চট্টগ্রামের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।