
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাত্তার জুটমেল মডেল হাই স্কুলে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়র পদপ্রার্থী সানাউল্লাহ মান্নান সানি। তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে বাড়ির আশপাশের খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আয়োজকরা জানান, পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।