চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায়, বিএনপি'র সভাপতি ও বুড়িশ্চর জনকল্যাণ সংঘের সহ সভাপতি মোজাম্মেল হকের উদ্যোগে বুড়িশ্চর বদল চৌধুরী বাড়ির দক্ষিণ পাশের রোডের ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। তাছাড়া প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব আকবর আলি ও বর্তমানে রমজান আলী সড়ক ও আলামিয়া স্কুলের সম্মুখে সড়কের উন্নয়নের কাজ চলমান অবস্থায় আছে।
শনিবার রাস্তার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে গিয়ে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে এলাকাবাসীর পক্ষ হতে ব্যারিস্টার মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বদল চৌধুরী বাড়ির সমাজ কল্যাণ পরিষদ ও আশেপাশের এলাকার বাসিন্দারা উউপস্থিত ছিলেন।