
কুতুবদিয়ায় দলিল জালিয়াতির মাধ্যমে খতিয়ান সৃজন ও জমি দখলের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত ইউপি সচিবসহ ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
৬-জুলাই ২৬ কুতুবদিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদনের পর কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের সচিব এস,এম জাকের হোছাইনসহ ১০ আসামির মধ্যে ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে বিচারক কাজী শরিফুল ইসলাম তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।