সৌদিতে হামলা মানে পাকিস্তনের ওপর হামলা: ইরানকে সতর্ক করল পাকিস্তান

আন্তর্জাতিক প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সৌদি আরবে হামলাকে পাকিস্তানের ওপর হামলার সমতুল্য মনে করছে পাকিস্তান। এব্যাপারে ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান । শনিবার ১৮ জুলাই পাকিস্তানি কর্মকর্তার এমন বক্তব্য বার্তা সংস্থা রয়টার্স প্রকাশ করেছে।

সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের উদ্বেগ বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাক কর্মকর্তা বলেন, ‘আমাদের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব ইরানের সর্বোচ্চ পর্যায়কে জানিয়েছে যে-সৌদি আরবের ওপর হামলা মানেই পাকিস্তানের ওপর হামলা। এটি আমাদের রেড লাইন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে গত মাসে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতার ভূমিকা পালন করা পারমাণবিক শক্তিধর পাকিস্তান গত বছর সৌদি আরবের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। ওই চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর আগ্রাসন হলে সেটিকে উভয়ের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।অভিযোগ উঠেছে হুতির নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে এমন অভিযোগে দেশটির দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে হুতি। এতে চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে যায়।

পাকিস্তানি কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি এলাকায় পাকিস্তানি সেনারা মোতায়েন রয়েছেন। ফলে হুতিদের সম্ভাব্য নতুন হামলার ঝুঁকির মুখে পড়তে পারেন তারাও।এদিকে, গোষ্ঠীটির হামলা যদি লোহিত সাগরে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটায়, তাহলে পাকিস্তানের বাণিজ্য ও জ্বালানি সরবরাহও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাকিস্তানসহ অনেক দেশের জন্য লোহিত সাগর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ।

গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি ঘোষণার পর অনেক বিশ্লেষক মনে করেছিলেন, উপসাগরীয় আরব দেশগুলো নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাকিস্তানসহ আঞ্চলিক অংশীদারদের দিকে ঝুঁকছে।পাকিস্তান মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর তেল ও গ্যাস আমদানির জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার কারণে পাকিস্তানের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সরকার জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে বন্ধসহ জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

খবর – জিও নিউজ,এনএ

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু চমেক হাসপাতালে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী ।তিনি এসিড পান করে চমেক হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।শনিবার রাত সোয়া ১২টায় চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজীব বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, গত শুক্রবার রাত ৮টার দিকে নগরীর জুয়েলারি দোকানে থাকা এসিড পান করে রাজীব। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, তার মরদেহ আইনগত প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে গার্মেন্টস কর্মী নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

। নেত্রকোনা জেলা শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামের এক পোশাক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত মুহিদ খান রিফাত নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে।তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছুটি নিয়ে আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন রিফাত। ভোর নাগাদ পরিবারের সদস্যরা তাকে মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করতে ব্যর্থ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা রিফাতের মৃত্যুর খবর জানতে পারেন। দুর্ঘটনার পর ট্রেনের চাকায় কাটা পড়ে রিফাতের মরদেহ ছিটকে রেলপথের পাশের একটি ডোবায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশ থেকে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও গার্মেন্টসকর্মীর পরিচয়পত্র ছড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।

​নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান নিহতের মামা লিলু মড়লের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আকমল। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ঘটনাস্থলেই রাখা হয়েছে।

বিষয়টি ইতিমধ্যেই মোহনগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবে।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ