ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে হুতি ও ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে শিগগিরই সমন্বিত হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি সরকার।
ভোরে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, বৃহস্পতিবার সৌদি আরবের নাজরান প্রদেশে হুতিদের হামলায় সাত সৌদি নাগরিক, এক ইয়েমেনি, দুই মিশরীয় ও এক পাকিস্তানি আহত হয়েছেন। তাদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।