ফেনীর পূর্ব ছিলোনীয়ায় রাধাগোবিন্দ সেবাশ্রমে দু’দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে সম্পন্ন হলো ফেনীর ছনুয়ার পূর্ব ছিলোনীয়া (উত্তর গ্রাম) মাখন পালের বাড়ীস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমে শ্রীশ্রী রাধাগোবিন্দ-গৌর নিতাই বিগ্রহ স্থাপন ও প্রাণ-প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। গত ৫ আগষ্ট বুধবার সন্ধ্যা থেকে অনুষ্টানের সূচনা হয়। দিকদর্শন প্রকাশনী লিঃ ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের সাবির্ক সহযোগিতায় ওই দিন বুধবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গঙ্গা আবাহন ও শ্রীশ্রী সত্য নারায়ণ পূজা এবং অধিবাসকৃত্য, ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টায়


শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজারম্ভ ও প্রাণ প্রতিষ্ঠা, সকাল ১১ টায় যজ্ঞারম্ভ, হোম ও পুষ্পাঞ্জলি, দুপুর ১২ টায় ভোগরাগ ও আরতি, দুপুর ১ টায় আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শত প্রদীপ প্রজ্বলন করা হয়। অনুষ্ঠানে সকলে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য এবং মানবকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রমের সকল ভক্তবৃন্দ এবং দিকদর্শন প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আর.সি পাল সকলের প্রতি এক বিবৃতিতে কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোণা বড়বাজারে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোণা শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বড়বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং সংলগ্ন ৩টি টিনশেড আধাপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হয়েছেন।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
​গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বড়বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আরও ৫টি দোকান ও ৩টি আবাসিক ঘরে খলগ্রাস রূপ নেয়।

​খবর পেয়ে নেত্রকোণা ও আশেপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনতা, পুলিশ, বিজিবি এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ২ ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে ভোর সাড়ে ৫টা বেজে যায়।

উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের ৩ জন কর্মী আহত হন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​নেত্রকোণা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের গোলযোগ (শর্ট সার্কিট) থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য অন্তত দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে।

​এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

পূর্বধলায় মসজিদে জুমার খুতবার আগে থানার ওসির সচেতনতামূলক বক্তব্য

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল-মামুন।

​গতকাল শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের আগে আয়োজিত এই কর্মসূচিতে ওসি আবদুল্লাহ আল-মামুন বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না, সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মাদক ও জুয়ার মতো অপরাধ আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

​তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে সন্তানদের প্রতি আরও যত্নবান ও নজরদারি বাড়ানোর পরামর্শ দেন। এ সময় এলাকায় চুরি, ছিনতাই বা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া মাত্রই তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ করেন।

​ওসি আবদুল্লাহ আল-মামুন তাঁর বক্তব্যে আরও বলেন, “মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি মানুষকে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবনযাপনের শিক্ষা দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই সামাজিক সচেতনতা গড়ে তুলতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। জুমার নামাজে উপস্থিত মুসল্লিরা পুলিশের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে স্বাগত জানান এবং সাধুবাদ জানান।

আলোচিত খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন, যোগ দেবেন ৫ কর্মসূচিতে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার চট্টগ্রাম আসছেন তারেক রহমান। বন্দরনগরীর বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাংগঠনিক মতবিনিময় করারও সুযোগ পাচ্ছেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রামের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দিপনা লক্ষ করা যাচ্ছে। আগামীকাল রবিবার প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দিতে চট্টগ্রামে আসবেন। এ সফরে দলের নেতাকর্মীদের বাইরে হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বললেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী একদিনের সফরে চট্টগ্রামে আসছেন। সফরসূচি অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
জেলা প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। দুপুর ১২টায় হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পৌঁছাবেন। বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর ১টায় ফটিকছড়ি উপজেলায় আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।
এরপর হাটহাজারী উপজেলায় যাবেন তারেক রহমান।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। ১৫ জন প্রতিবন্ধীকে দেবেন ১০ হাজার টাকা করে।
হাটহাজারী থেকে নগরীতে ফিরে প্রধানমন্ত্রী উঠবেন পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে। সন্ধ্যায় হোটেলের হলরুমেই হবে বিএনপির সাংগঠনিক সভা। রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি।


চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানালেন, ‘সভায় নগর বিএনপির আহ্বায়ক কমিটির সবাই থাকবেন। থানা ও ওয়ার্ড বিএনপির প্রতিটি থেকে তিন থেকে পাঁচজন করে নেতা উপস্থিত হবেন। আহ্বায়ক কমিটিতে নেই এমন কয়েকজন সিনিয়র নেতা ও চট্টগ্রামের সকল সংসদ সদস্য যোগ দেবেন এতে।’
প্রত্যেক সহযোগী সংগঠনের নগর কমিটি থেকে দুইজন করে নেতাকে সভায় যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা সভায় অংশ নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ