রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, মজা ও বেদখল হয়ে যাওয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৯আগষ্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও সংস্কার কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় খাল পরিদর্শন শেষে সংস্কার কাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোঃ নূরনবী ভুঁইয়া। জলাবদ্ধতা নিরসনে খাল ও ড্রেন সংস্কার করে নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে মোঃ নূরনবী ভুঁইয়ার ব্যক্তিগত তহবিল থেকে একমাসের মধ্যে এ সংস্কার কাজ শেষ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য বাচ্চু মিয়া, সাইদুর রহমান, সানজিদা সেলিনা, কৃষকদল নেতা মোমেন ভুঁইয়া, সোলায়মান, রোমান মিয়া প্রমুখ।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নূরনবী ভূঁইয়া বলেন, বেদখল হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারের মাধ্যমে সংস্কার কাজ শেষে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন করা হবে। দীর্ঘদিন ধরে খালটি সংস্কার না করায় পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। খালের পানিতে ময়লা-আবর্জনা জমে পঁচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগের আশঙ্কা দেখা দিয়েছিল। বিশেষ করে শিশুরা ছিল স্বাস্থ্যঝুঁকিতে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তার জন্য উপকূলীয় মন্ত্রণালয় সময়ের দাবি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বের প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে মানবসভ্যতার সবচেয়ে বড় বিয়োগান্তক অধ্যায়গুলোর একটি হলো ১৯৭০ সালের ১২ নভেম্বরের ‘ভোলা সাইক্লোন’। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা-এর স্বীকৃতি অনুযায়ী, এটি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী ও ধ্বংসাত্মক ঘটনা। এত বছর পেরিয়ে গেলেও সেই রাতের বিভীষিকা উপকূলীয় মানুষের মনে গভীর ক্ষত হয়ে আজও বেঁচে আছে।

এদিনটি আজও মনে পড়ে। খুব ছোট্ট বেলার দিন হলেও সেদিনের দুঃসহ স্মৃতি চোখের সামনে আজও ভেসে উঠে। প্রাকৃতিক দুর্যোগের নির্মমতা কতখানি নিঃস্ব করে দেয় মানুষকে তা,সেই সময়ের স্বজন হারানোরাই বুঝেন। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার মানুষ ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

সেদিনের দুঃসহ স্মৃতি আজও তারা করে। ৮ থেকে ১০ ফুট উচ্চতার জ্বালোচ্ছাসে ভেসে যেতে দেখেছি সেই ছোটবেলায়। প্রথমে ঘরের কারে তারপর ঘরের চালে আশ্রয় হয় আমাদের পরিবারের। প্রাণে বাঁচার আঁকুতি মানুষের জীবনে কতটা আবেগিত করে অন্যদের, তা সেদিনের ভেসে যাওয়া একটি মানুষকে দেখে বুঝতে পেরেছি। অসহায়ভাবে বসে থাকা ছাড়া কিছুই করার ছিলনা।

আমি দেখেছি, সেদিন আমার বাবা তার পালিত গরুটির জীবন বাঁচাতে প্রাণপন চেষ্টা করতে। তেলের ড্রামের সাথে গরুর গলা বেঁধে রেখে রাতভর গরুর সাথে থেকেছে। আজকে ১২ নভেম্বরকে নিয়ে যখন কজনের পোস্ট দেখলাম,তখন ফুটে উঠলো সেদিনে দুঃসহ চিত্র। ১৯৭০ সালের বন্যার কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তামান বাংলাদেশ) এর জাতীয় নির্বাচন পিছিয়ে যায়।

কথিত আছে এ উপ- মহাদেশে যত প্রাকৃত দূর্যোগ হয়েছে, তার বেশিরভাগ, কর্তিক মাসেই হয়েছিল।
১৯৭০ সালের অত্যন্ত তীব্র ভোলা ঘূর্ণিঝড় ছিল সেই কার্তিক মাসে। শক্তিশালী ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্ণিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের একটি। এক পরিসংখ্যানে এই ঘূর্ণিঝড়ের কারণে ৫ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। যার অধিকাংশই বদ্বীপের সমুদ্র সমতলের ভূমিতে জলোচ্ছ্বাসে ডুবে মারা যান। এটি ১৯৭০ সালের উত্তর ভারতীয় ঘূর্ণিঝড় মৌসুমের ষষ্ঠ ঘূর্ণিঝড় এবং মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল। এটি সিম্পসন স্কেলে তৃতীয় মাত্রার ঘূর্ণিঝড় ছিল।

সর্বোচ্চ প্রায় ২২৪ কিলোমিটার বা তার বেশি বেগে বয়ে যাওয়া এই ঝড়ে মানুষের প্রাণহানির পাশাপাশি অগনিত গবাদি পশু ও বিভিন্ন প্রজাতির প্রাণহাণী ঘটেছিল, যা বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে খ্যাত।

১৯৭০ সালে, ঠিক ৫৬ বছর আগের এই দিনে হেমন্তের এক মহাপ্রলয়ঙ্করী তাণ্ডব আজো তাড়া করে আমাকে প্রচন্ড আবেগে। সে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাড়ি-ঘর হারানো মানুষের আর্তনাদ ও দুর্বিসহ কষ্টের কথা আমরা এখনো মনে রেখেছি। উপকূলীয় মানুষের নিরাপত্তায় স্বাধীনতার এতোটি বছর কেটে গেলেও নেয়া হয়নি কোন বিশেষ উদ্যোগ। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তার জন্য উপকূলীয় মন্ত্রণালয় করে বিশেষায়িত প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি।

মাদক একটি সামাজিক ব্যাধি, যুবসমাজকে রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদক একটি সামাজিক ব্যাধি। দেশের প্রাণশক্তি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও ইভটিজিংবিরোধী জাগরণ র‌্যালি’ শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি ও ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল।

তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে দৃঢ়, সুস্পষ্ট ও অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত উল্লাহ মেম্বার, বিশিষ্ট ব্যাংকার ও মাদক-ইভটিজিং প্রতিরোধ কমিটির স্থানীয় কর্মকর্তা মো. নুরুন্নবী, উত্তর জেলা বিএনপি নেতা সাফায়েতুল ইসলাম সাবাল, মো. সাজু, ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য শাহজাহান তালুকদার এবং সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর দৌলা চৌধুরী, মো. সেলিম জাহাঙ্গীর, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মামুন উদ্দীন, হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম, মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সোহরাব হোসেন এবং বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহকারী শিক্ষক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী এরফান উদ্দীন।এর আগে মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতামূলক জাগরণ র‌্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ