সবার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের স্ত্রী -সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রংপুর শহরে তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
নিহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায় রংপুর শহরের মাছুয়াপাড়ার ওই বাড়িটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। এনিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির দরজা ও তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হবে।তদন্ত শেষ হওয়ার পর চারজনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভেড়ামারায় পদ্মার ভাঙনে ৯৫০ বিঘা জমি বিলীন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর, আড়কান্দি ও রায়টা এলাকায় পদ্মা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীতীরবর্তী প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন চলছে। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত ভাঙনে প্রায় ৯৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশানঘাটও নদীতে হারিয়ে গেছে।

এ ছাড়া শত শত পানচাষির প্রায় ৫ হাজার পলি পানবরজ এবং প্রায় ১০০ বিঘা কলাবাগান নদীতে বিলীন হয়েছে। দুই বছর ধরে ভাঙন চললেও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিন ধরে পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন আরও তীব্র হয়েছে। ভাঙনের ফলে কৃষিজমি ও পানচাষ হারিয়ে জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন স্থানীয় কৃষক ও পানচাষিরা।

কৃষক গিরি দাস বলেন, এ অঞ্চলে আমাদের প্রাচীন শ্মশানঘাট ছিল। সেটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কোনো ভূমিকা নেয়নি। পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন সেখানে ৫০ ফুট পানি।

পানচাষি ও ব্যবসায়ী নেতা আসলাম উদ্দিন বলেন, ভেড়ামারা উপজেলার সবচেয়ে বেশি পানচাষ হয় এই অঞ্চলে। দেশের পুরাতন ও ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পানবাজার মূলত এখানকার পানের ওপর নির্ভরশীল। এ পর্যন্ত কয়েক শ পানচাষি প্রায় ৫০০ বিঘা জমিতে অন্তত ৫ হাজার পলি পানবরজ হারিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ভাঙন দুই মাস আগেই শুরু হয়েছে। পানি বৃদ্ধিতে কয়েক দিনে ভাঙনটা বেশি হচ্ছে। এখানকার ভাঙনের চাহিদা দিয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি পাস হয়ে বাজেট না আসা পর্যন্ত কিছুই করতে পারব না।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ভাঙনের বিষয়টি নিয়ে কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জোর তাগিদ দিয়েছি। আমি নিজেও পরিদর্শনে যাব।

নেত্রকোণায় বজ্রপাতে ঘাস কাটতে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুl

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


নেত্রকোণার আটপাড়া উপজেলায় বজ্রপাতে আল মামুন (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শুনই/লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের আল আমিনের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আল মামুন পরীক্ষার ফল প্রত্যাশী ছিলেন। পড়াশোনার অবসর সময়ে তিনি পরিবারকে কৃষিকাজে সহায়তা ও গবাদিপশুর দেখাশোনা করতেন। শুক্রবার সকাল থেকেই এলাকাটিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে তিনি বাড়ির সামনের জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম জানান, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

​এদিকে খবর পেয়ে নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারটিকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ