ইউজড স্পেয়ার পার্টস ঘোষণায় বন্দরে আসা ৪টি গাড়ি, দুইটি গাড়ির যন্ত্রাংশের চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।৪০ ফুট লম্বা একটি কনটেইনারে ৩ লেয়ারে গাড়িগুলো আনা হয়। কনটেইনারের সামনের দিকে পার্টস দিয়ে সাজানো ছিল।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন চট্টগ্রাম বন্দরের পিসিটিতে সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান। তিনি বলেন, এসব গাড়ির শুল্ককরসহ দাম প্রায় ১২ কোটি টাকা। গাড়ি ভেদে ১০৩ থেকে ৬২১ শতাংশ শুল্কযোগ্য। চালানটি বন্দরে আসার পর বিল অব এন্ট্রি দাখিল করেনি। নিলামে চলে যায়।তিনি জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে, চালানটি আটক করা হয়েছে। আমদানিকারক বা কেউ নিতে চাইলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে শুল্ককর জরিমানা দিতে হবে।