প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসনটি ( জাতীয় সংসদের ৩২৩ ও মহিলা আসন-২৩) শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ ও মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।
Copyright © 2026 বাংলা খবর পত্রিকা. All rights reserved.