চট্টগ্রাম সনাতনী কর আইনজীবী সমিতির উদ্যোগে শনিবার ০৩ অক্টোবর সমিতির সাবেক সভাপতি দীপক রঞ্জন বসাক এর সভাপতিত্বে যৌথ সঞ্চালনায় আয়কর পরিপত্র ২০২৬-২০২৭ এর উপর আলোচনা সভা আন্দরকিল্লা বাংলাদেশ গীতা শিক্ষা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন সমিতির সিনিয়র কোম্পানি আইন উপদেষ্ঠা বাবু সম্পদ চন্দ্র বসাক, এফসিএ ও কোম্পানি আইন উপদেষ্ঠা বাবু সুভাষ চৌধুরী এফসিএ। সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বাবু তপন কান্তি দত্ত, দীপঙ্কর চৌধুরী, বর্তমান সভাপতি বাবু শেখর দত্ত, সাবেক সাধারণ সম্পাদক বাবু রতন চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক বাবু কাঞ্চন দে, অর্থ সম্পাদক এডভোকেট নিখিল দাশ সহ অসংখ্য কর আইনজীবী উপস্থিত ছিলেন।