
কক্সবাজার উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ আগুন লাগে। এঘটনায় আরও হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা দোলন আচার্য। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।