
নেত্রকোনা জেলা সদরে আইন শৃঙ্খলা বিষয়ক সচেতনতার লক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সদরের রংয়ের বাজার সংলগ্ন নির্মাণাধীন বাইপাস সড়কে মেদনী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মেদনী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, "আমরা অপরাধকে ঘৃণা করব, অপরাধীকে নয়। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহকে সমাজ থেকে দূর করতে হলে প্রথমে সবাইকে 'না' বলতে হবে। এরপর তৃণমূল পর্যায়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "কোনো অবস্থাতেই অতি উৎসাহী হয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়—সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।" মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহম্মেদ, নেত্রকোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন, জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মোখলেছুর রহমান চৌধুরী রাজা মিয়া, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউল্লাহ খান, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মাসুম হায়াত খান, শ্রমিক নেতা আফজাল হোসেন টিটু এবং মেদনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন খান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেদনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন, সমাজসেবক হুমায়ুন কবির এবং মাদ্রাসা শিক্ষক লুৎফুল কবির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।