
নাটোর জেলার বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।২০ অক্টোবর মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ওসি।