
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে এসআরবির সদস্যরা। ওই আসামী হলেন মো. ইস্রাফিলকে (৩৫)। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার (২৫ অক্টোবর) এসআরবি-৭ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বায়েজিদ থানার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডের রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের সামনে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ইস্রাফিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রামের মো. শিশু মিয়ার ছেলে।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইস্রাফিল চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় অবস্থান করছেন। পরে এসআরবি-৭ ও এসআরবি-৯ এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা মামলায় প্রথমে মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।এসআরবি-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ইস্রাফিলকে চট্টগ্রামের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।