
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত আন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে শিরোপা জিতেছে চিটাগাং ক্লাবের ব্লু দল। ফাইনালে বালিসেরা ভ্যালি ক্লাবকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।চিটাগাং ক্লাব লিমিটেডের (সিসিএল) আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গত শুক্রবার রাতে চিটাগাং ক্লাব অডিটরিয়ামে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ক্রিকেট বিভাগের মেম্বার ইনচার্জ ডা. ফাহিম হাসান রেজা স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সাবকমিটির পক্ষে বক্তব্য দেন মঞ্জুরুল হক মঞ্জু ও চৌধুরী এম মাহতাবউদ্দিন হুমায়ুন।
চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দেন ফয়সাল দস্তগীর। দলের অন্য খেলোয়াড়েরা হলেন, ইবনুল হায়দার রিপন, রিয়াদ মোহাম্মদ মোস্তাফা, মো. কায়সার পারভেজ চৌধুরী, শাহেদ শাকিল, জাবেদ ইউসুফ, ওয়ালী আফনান, রিয়াদ আশরাফ, ওমর খলিল ও আহসানুল আবেদীন চৌধুরী।
অনুষ্ঠানে ক্লাবের ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ, জেনারেল কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামানসহ এবং ইন্টার ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট সাব কমিটির মঞ্জুরুল হক মঞ্জু, মো. শাহ একরাম, রিয়াদ মাহমুদ চৌধুরী, আহসানুল আবেদীন চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ, ফজলে আহসান খান, ফজলে বারী খান, ইবুনল হায়দার রিপন, আবুল হাশেম রাজা প্রমুখ কর্মকর্তাবৃন্দ সহ অংশগ্রহণকারী ক্লাব ও টিম সমূহের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।