
যুক্তরাষ্ট্রের কাছে নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। কাতারের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো এ প্রস্তাব নিয়ে আলোচনার আগে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান। শর্তগুলো পূরণ না হলে কোনো আলোচনায় বসবে না বলেও জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান। তিনি এও জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনা করছে।