
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা দেয়। এতে মো. আলমগীর (৫০) নামের বাসের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীরের বাড়ি নোয়াখালী সদর এলাকায় বলে জানা গেছে।দুর্ঘটনায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শারমিন, লুৎফা বেগম, মাহমুদুর নামের কয়েকজন যাত্রীর নাম জানা গেছে। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।