রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণা করল বিএনপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সমাবেশে একদফা ঘোষণার দিনে ‘ভুলে’ বলতে না পারায় পরদিন এবার রাষ্ট্র মেরামতের ৩১ দফা যৌথ রূপরেখা ঘোষণা করল বিএনপি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি “জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার” প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, গত এক দশকের অধিককালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করেছে। 

তিনি আরও বলেন, একটি “সংবিধান সংস্কার কমিশন” গঠন করে সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ পর্যালোচনা করে এসব রহিত/সংশোধন করা হবে এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করিয়া জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ