চট্টগ্রামে যুবক হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত নগরের পাহাড়তলীর অলংকার শপিং কমপ্লেক্সে আবু নাছের নামে এক যুবককে কাঁচি দিয়ে আঘাত করে হত্যার দায়ে দায়েরকৃত মামলায় এ রায় দেন। দন্ডিত যুবক হলেন, ইসমাইল হোসেন সুজন।

একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি ইসমাইল। পরবর্তী সময়ে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন। দণ্ডিত ইসমাইল হোসেন সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নাছের আহম্মদের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৪ মার্চ রাতে পাহাড়তলি থানার অলংকার শপিং কমপ্লেক্সে আবু নাছের খুন হন। তিনি সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের দক্ষিণ ছলিমপুর গ্রামের আবু তাহেরের ছেলে। ভুক্তভোগী আবু নাছের ওই বিপণি কেন্দ্রের দ্বিতীয় তলায় মমতাজ টেলিকম নামে একটি দোকান পরিচালনা করতেন।

একই তলায় ফেরদৌস ওয়াহিদ এস এম টেলিকম নামে একটি দোকান চালাতেন। ওই দোকানের একাংশ ভাড়া নিয়ে মোবাইল মেকানিক হিসেবে কাজ করতেন ইসমাইল হোসেন সুজন।২০১৭ সালের ৬ মার্চ সুজন দোকান পরিবর্তন করে একই বিপণি কেন্দ্রের জননী টেলিকমে চলে যান। এ বিষয়ে আগের দোকান মালিক ফেরদৌস ওয়াহিদকে জানানো হয়নি। এরপর ১০ মার্চ ফেরদৌস ওয়াহিদ ওই মাসের বকেয়া ভাড়া চাইলে সুজন এক হাজার টাকা দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা জানান।পরে ২৪ মার্চ রাতে ফেরদৌস ওয়াহিদ আবু নাছেরকে সঙ্গে নিয়ে সুজনের কাছে বাকি টাকা চাইতে যান।

এ সময় জননী টেলিকমের ভেতরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়া থামাতে এগিয়ে গেলে সুজন কাঁচি দিয়ে আবু নাছেরের বুকে ও তলপেটে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আবু নাছেরের মা মমতাজ বেগম বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, বিচারিক পর্যায়ে আদালতে আসামির বিরুদ্ধে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সার্বিকভাবে মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ