বালু বোঝাই ট্রাকে ১২ হাজার কেজি ভারতীয় চিনি আটক।

তিমির বনিক মৌলভীবাজার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে পুলিশের অভিযানে ১২ হাজার কেজি ২৪০ বস্তা ভারতীয় অবৈধ চিনি ট্রাকসহ আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের শেরপুর এলাকার যাত্রী ছাউনীর সামনে থেকে চোরাই পথে আসা বিপুল সংখ্যক এই ভারতীয় চিনি আটক করে হাইওয়ে থানা পুলিশ।

এসময় ট্রাকে থাকা চালক, হেলপার ও চোরাকারবারীরা পুলিশ আসার বিষয়টি টের পেয়ে আগেই দরজা খোলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক করা এসব চিনির বাজার মূল্য অন্তত ১৬ থেকে ১৭ লাখ টাকার মতো হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারনা, সম্ভবত সিলেটের জাফলং সীমান্ত হয়ে এসব চিনি অবৈধভাবে প্রবেশ করেছে।

হাইওয়ে পুলিশ সূত্রের বরাতে জানায়, পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিলো, এই সড়ক দিয়ে ভারতীয় অবৈধ চিনি আসার বিষয়টি। সে অনুযায়ী হাইওয়ে পুলিশের একটি দল শেরপুরের সিটি সেন্টারের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে চিনি বোঝাই ঢাকা মেট্রো-ট-২০-৮১৫৩ নম্বরের ট্রাকটি সেখানে পৌঁছলে গতিরোধ করতে সিগন্যাল দেয় দ্বায়িত্বে থাকা পুলিশ। সিগন্যাল অমান্য করে দ্রুত সেখান থেকে ট্রাকটি চলে গেলেও শেষমেশ কিছু দূরে যাত্রী ছাউনীর সামনে ফের ট্রাফিক পুলিশ থামাতে সক্ষম হয়। তবে চালক, হেলপারসহ অন্যরা দ্রুত জানালা খুলে দৌড়ে পালাতে সক্ষম হওয়ায় পুলিশ তাদের আটক করতে পারেনি।

এদিকে ট্রাকটিকে আটকের পর পুলিশ দেখতে পায় অভিনব কায়দায় পুরো ট্রাকের উপর বালুর প্রলেপ। এমন ভাবে প্রলেপ দেয়া হয়েছে, নুন্যতম ধারনার বাহিরে এর নিচে যে সাড়ি সাড়ি চিনির বস্তা রাখা। এর পর বালু খুড়ে ব্যাপক অনুসন্ধান চালানোর পর প্রথমে দেখা মিলে ত্রিপলের। ওই ত্রিপল খোলার পর সেখান থেকে একে একে বের করা হয় চিনির বস্তাগুলো।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি পরিমল চন্দ্র দেব বলেন, অভিনব কায়দায় ট্রাকের উপরে বালুর প্রলেপ দিয়ে ত্রিপলের নিচে রাখা হয় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সাদা ও বাদামী রঙের চিনির বস্তাগুলো। চোরাকারবারীদের এই কৌশল দেখে রীতিমতো হতভম্ব। তিনি আরও বলেন, বিশাল এই অবৈধ চিনি আটকের ঘটনায় হাইওয়ে পুলিশের তরফে মামলা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে অপরিচ্ছন্ন রান্নাঘর, লাখ টাকা জরিমানা গুনল চেরাগি রেস্তোরাঁ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে নোংরা, অপরিচ্ছন্ন রান্নাঘরে রান্নাসহ বিভিন্ন অভিযোগে একটি রেস্তোরাঁকে লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ আগস্ট) দুপুরে নগরের চেরাগি মোড়ের চেরাগি রেস্তোরাঁয় এক অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।অভিযানকালে রান্নাঘরে দেখা যায় নানা বয়সী, নানা আকারের তেলাপোকা কিলবিল করছে। এছাড়া খোলা লবণ ব্যবহার করছে খাবারে।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, এর আগে তিনবার এ হোটেল মালিককে জরিমানা করা হয়েছিল। তবুও তারা শোধরায়নি। চরম অবহেলার কারণে নোংরার স্তূপ জমেছে। মানুষের খাবার এত নোংরা পরিবেশে রান্না করা যায় না। হোটেল মালিক মুচলেকা দেন। একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বলা হয়।

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনচালক গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহ্নাগরীতে এইচএসসি পরীক্ষার্থীকে রাস্তায় পিষে মারা ক্রেনের চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ আগষ্ট) রাতে নগরীর ফ্রিপোর্ট এলাকা থেকে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার শামীমকে সোমবার (২৪ আগষ্ট) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সকালে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতালের সামনে ক্রেনের ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন ১৮ বছর বয়সী তরুণী নাফিসা নাওয়াল (১৮)। সেই ক্রেনের চাকায় পিস্ট হয়ে তার মৃত্যু হয়।

নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকাল ১০টায় মহসিন কলেজের পরীক্ষা কেন্দ্রে তার আইসিটি পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। নাফিসা নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। তিনি ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেছিলেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানালেন, শামীম বিশ্বাস (৩১) ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ক্রেনচালক। বাড়ি মাগুরা জেলায়। চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ এলাকায় ম্যাক্সের সাইট অফিসে থাকেন।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ