পলাশবাড়ী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার’র বিদায়ী সংবর্ধনা।

পলাশবাড়ী,মোঃ রাসেল মাহামুদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার-এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে উন্মুক্ত মঞ্চে ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মন্ডল, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোহাম্মাদ মাহবুবুল আলম মিল্টন, অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক আব্দুল বারী সরকার, সুশীল চন্দ্র সরকার, আই.ম মিজানুর রহমান, ফারুকুল ইসলাম, শফিউল আলম, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ফজলুল হক দুদু, সহ-সভাপতি সাইদুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ও

অভিভাবক এটিএম মিজানুর রহমান খান সুজন, প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ, শিক্ষার্থীদের মধ্যে আফিয়া জয়নাব মেধা, ফাবিহা তাবাসুম ফিহা, মারুফা মিজান মাহি ও মুনকার নাহিনসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শাহরিয়ার কবির সৌমিক ও এসএসসি পরীক্ষার্থী জাবির আস-আদ খান। পরে প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান শেষে তাঁকে ঘোড়ার গাড়ি করে বাড়ীতে পৌছে দেয়া হয়।

উল্লেখ্য, পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার-এঁর চাকুরী মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। তাই তাঁকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। তাঁর স্থলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল বারী সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শিল্প প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হলো ইউসিটিসির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (CGP)-এ একটি শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করে। এই গুরুত্বপূর্ণ সফরে বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে শিক্ষার্থীরা বিমানবন্দরের বিভিন্ন অত্যাধুনিক প্রকৌশল ও ইউটিলিটি অবকাঠামো সরেজমিনে পরিদর্শনের বিশেষ সুযোগ লাভ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিমানবন্দরের বৃহৎ কেন্দ্রীয় HVAC চিলার ইউনিট, শিল্পমানের বিদ্যুৎ উৎপাদন ও ব্যাকআপ ব্যবস্থা, ভারী ব্যাগেজ হ্যান্ডলিং মেকানিজম এবং জরুরি হাইড্রোলিক ফায়ার-সাপ্রেশন সিস্টেমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত স্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন। বিমানবন্দরের অভিজ্ঞ প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তারা এসব বহুমাত্রিক প্রকৌশল ব্যবস্থার কার্যপ্রণালী, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন, যা দেশের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এত বৃহৎ পরিসরে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স এবং অটোমেটেড কন্ট্রোল সিস্টেমের বাস্তব প্রয়োগ প্রত্যক্ষ করার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রকৌশল অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার সুযোগ পেয়েছেন। এ ধরনের শিল্পভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ফলাফলভিত্তিক (Outcome-Based) শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে ইউসিটিসির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করছে এবং দক্ষ, যুগোপযোগী ও শিল্পখাতের চাহিদাসম্পন্ন ভবিষ্যৎ মেকানিক্যাল প্রকৌশলী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইউসিটিসিতে ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যোগাযোগ দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এ ‘ডিবেট ওয়ার্কশপ-২০২৬ইং’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের IQAC ও ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মাদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং IQAC-এর ডিরেক্টর জনাব তাহির হোসাইন সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড: আবু জাহেদ, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার জনাব এস.এম শহীদুল ইসলাম, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। বক্তারা বলেন, “একজন শিক্ষার্থীর একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা, কার্যকর যোগাযোগ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশের সক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের ডিবেট উইং এর কো-কনভেনার ফোরকান উদ্দিন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। তিনি বিতর্কের মৌলিক বিষয়, যুক্তি উপস্থাপনের কৌশল, কার্যকর যোগাযোগ, বক্তব্য প্রদানের দক্ষতা এবং বিতর্কের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সম্মানিত রিসোর্স পার্সনকে তাঁর মূল্যবান সময় ও দিকনির্দেশনার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ