ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণা ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের টিমলিডার ও আত্মসাৎকৃত অর্থ অবৈধ প্রবাহ সিন্ডিকেটের শীর্ষস্তরের সদস্য গ্রেফতার।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডিবি (বন্দর-পশ্চিম) বিভাগের টিম স্পেশাল কর্তৃক মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণা ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের টিমলিডার ও আত্মসাৎকৃত অর্থ অবৈধ প্রবাহ সিন্ডিকেটের শীর্ষস্তরের সদস্য আত্মসাৎকৃত অর্থ ও ১৯টি সিমসহ গ্রেফতার।

চট্টগ্রামসহ দেশব্যাপী প্রতারণার মাধ্যমে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) ও ক্রেডিট কার্ড থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে মহানগর গোয়েন্দা -বন্দর ও পশ্চিম বিভাগ চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মুহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ সামীম কবির মহোদয়ের দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী মোঃ তারেক আজিজ মহোদয়ের নেতৃত্বে স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হারুন অর রশিদ, এসআই (নি) মোঃ রাজীব হোসেন, এসআই (নি) রবিউল ইসলাম ও অন্যান্য সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে হোটেল প্যারামাউন্টের সামনে থেকে গত ২জানুয়াী২০২৪ তারিখ রাত১১টা১০ ঘটিকার সময় আন্তঃজেলা মোবাইল ফিনানশিয়াল সার্ভিস প্রতারক মোঃ সোহান মীর@ সোহাগ (৩৩), পিতা- মোঃ দাউদ মীর, মাতা- রেহানা বেগম, সাং- চৌগাছি মধ্যপাড়া, দাঁড়িয়াপুর ইউপি, ওয়ার্ড নং- ০২, থানা-শ্রীপুর, জেলা -মাগুরা-কে প্রতারণার কাজে ব্যবহৃত ১৯ (ঊনিশ)-টি মোবাইল সিম কার্ড, প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা ও ০২ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

ধৃত আসামি মোঃ সোহান মীর @ সোহাগ(৩৩) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তার নিকট হতে উদ্ধাকৃত সিমগুলো বিভিন্ন অপরিচিত ব্যক্তিদের নামে নিবন্ধনকৃত এবং প্রত্যেকটি সিমে অপরিচিত ব্যক্তিদের নামে মোবাইল ফিনানশিয়াল সার্ভিস মার্চেন্ট ও পার্সোনাল রিটেইল একাউন্ট নিবন্ধন করা। সে উক্ত সিমগুলো ও মোবাইল ফোনগুলো মোবাইল ফিনানশিয়াল সার্ভিস প্রতারণার কাজে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে সে আরও জানায় যে, তার মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস নিবন্ধনকৃত সিমগুলো এবং ব্যাংক একাউন্ট ব্যবহার করে প্রতিদিন ২,৫০,০০০/- থেকে ৩,০০,০০০/- টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় তার অধীন চক্রটি। তার নিকট হতে উদ্ধার হওয়া ৩,০০,০০০/- টাকা গত ০২/০১/২০২৪ তারিখ প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করা। ধৃত আসামি একজন পেশাদার মোবাইল ফিনানশিয়াল সার্ভিস প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং টিম লিডার। সে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তার সাথে থাকা সিমগুলো দিয়ে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস প্রতারণা করে আসছে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় সে নিজে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস প্রতারণা করার পাশাপাশি দেশের বিভিন্ন এমএফএস প্রতারক ও ভুলিয়ে-ভালিয়ে ক্রেডিট কার্ডের তথ্য সংগ্রহের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের সদস্যদের টাকা তার নিজস্ব মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ও ব্যাংক একাউন্টে জমা নিয়ে সেই টাকার নিরাপদ অবস্থানের ব্যবস্থা করার বিনিময়ে মোটা অঙ্কের কমিশন গ্রহন করে। সে জানায়, ৬ জন পরিচিত প্রতারকসহ বিভিন্ন জেলার পঞ্চাশের অধিক প্রতারক তার একাউন্টে টাকা পাঠিয়ে থাকে। উল্লেখ্য যে, এই চক্রের সাথে জড়িত হওয়ার পূর্বে সে রাজমিস্ত্রীর কাজ করত।এ সংক্রান্তে ৩ জানুয়ারী ২০২৪ কোতোয়ালী থানার মামলা নং- ০৩, ধারা- ২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ৭৩ তৎসহ পেনাল কোডের ৪০৬/৪২০ রুজু করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানার পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে পরিচয় শনাক্তের জন্য মরদেহ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। মরদেহটি কীভাবে নদীতে এসেছে এবং ওই নারীর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
চট্টগ্রাম সদরঘাট নৌ থানার পুলিশ জানায়, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, উদ্ধার হওয়া নারী মধ্যবয়সি। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বাম পা ভাঙা এবং গোড়ালিতে আঘাতের চিহ্নের মতো দেখা গেছে।

কিশোর গ্যাংয়ের অত্যাচারে আতংকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদিন ঘটছে হাতাহাতি ও মারামারির ঘটনা। এসব কিশোর গ্যাংয়ের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আতঙ্কে দিন পার করছেন। গত ছয় মাসে জেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়ে উঠতি বয়সী এসব কিশোর। পুলিশ বলছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মোকাবিলা করতে হবে পারিবারিক ও সামাজিকভাবে।
বিশেষ করে জেলার হাটহাজারীতে কিশোর গ্যাংয়ের কারণে মানুিষ আতংকে রয়েছে।

এখানকার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য বাইক ব্যাবসায়ী ইমন( ৩০) কে সম্প্রতি অস্ত্র মুখে জিম্মি করে তুলে নিয়ে গিয়ে রাতবর নির্যাতন করে মোবাইল বাইক ও দুই লক্ষ টাকা হাতিয়ে নেয়। ঠিক দুইদিন পর কিশোর গ্যাং লিডার আরাফাত এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয় আরাফাত। এখানকার কিশোর গ্যাং লিডার এর মধ্যম বুড়িশ্চর ফতেহ মো. তালুকদার বাড়ির আরাফাত প্রকাশ ডন আরাফাত। স্থানীয়রা জানান, সে চুরি চিন্তায় মাদক কারবারি সাথে যুক্ত। স্থানীয়রা তার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ ও তাদের ক্ষোভ তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বুড়িশ্চর আওয়ামী লীগের সভাপতি বেলাল উদ্দিন বিজয়ের কর্মী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকাসক্তি, মাদক সংশ্লিষ্টতা, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং এলাকার তরুণদের বিপথে নেওয়ার অভিযোগও রয়েছে। এলাকায় ‘আরডিএক্স’ নামে একটি কিশোর গ্যাংয়ের কথাও স্থানীয়ভাবে আলোচিত। অভিযোগ রয়েছে, এই গোষ্ঠীর কিছু সদস্য মাদক, মারামারি, ভয়ভীতি, হুমকি ও সাধারণ মানুষকে হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত।

তাদের কারণে বহু পরিবার আতঙ্কে রয়েছে এবং অনেক তরুণ পড়াশোনা ছেড়ে বিপথে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। এদের অপরাধের কারণে একটি পুরো এলাকার শান্তি নষ্ট হচ্ছে। সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তৈরি হচ্ছে ভয় ও অনিশ্চয়তা।স্থানীয়দের মতে এখনই সময় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়ানোর। নীরবতা অপরাধীদের আরও সাহসী করে।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ