অধ্যাপিকা রুমানা আলী টুসি কাঁদলেন এবং কাঁদালেন

নিলয় মাহমুদ সুজন শ্রীপুর:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাঁদলেন এবং কাঁদালেন গাজীপুর-৩ আসনকে

গতকাল অনুষ্ঠিত হয় গাজীপুর-৩ আসনের নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসির জনসভা। গতকাল বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর পৌর সভার আমতলা মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হয়।গাজীপুর -৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি এ আসনের সাবেক জনপ্রিয়, প্রয়াত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর কন্যা। তিনি শ্রীপুরে শান্তি কন্যা হিসেবেই পরিচিত। বিকেল ৩ টায় জনসভা শুরুর কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল আর নির্বাচনী প্রতীক নৌকার ব্যানার, পোস্টার নিয়ে নেতাকর্মী, নৌকা সমর্থক ও সাধারণ ভোটাররা ঢোলবাদ্য বাজিয়ে সভাস্থলে উপস্থিত হতে থাকে। বিকেল তিনটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আমতলা মোড় । এরপরও আশেপাশের এলাকাগুলো থেকে জনতার ঢল সভাস্থলের দিকে আসতে থাকে। জনসভা পরিনত হয় জনসমুদ্রে। উক্ত জনসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি। তিনি বলেন, “আপনারা যেভাবে আমার বাবার পাশে ছিলেন ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে সেভাবেই আমার পাশে থাকবেন এবং আপনাদের উন্নয়ন করার সুযোগ দিবেন। কথা দিলাম উন্নয়ন করবো । সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত শ্রীপুর উপহার দিব ইনশাআল্লাহ।” এ সময় তিনি আবেগে আপ্লূত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তাঁর সাথে কাঁদেন গাজীপুর-৩ আসনের সাধারণ জনতা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিল, শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন সহ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমানের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারাদেশে চলমান তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৪ আগস্ট) বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে।

চব্বিশের চেতনা থাকলে হাসিনা আসতে পারবেন না : প্রতিমন্ত্রী মীর হেলাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান জানালেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

চব্বিশের আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরে প্রতিমন্ত্রী বললেন, তখন আমাদের ছাত্র জনতা সবার মধ্যে আন্দোলনের যে উদ্যম ছিল আওয়ামী সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেও সেটা দমাতে পারেনি। অনেকে প্রত্যক্ষভাবে জুলাই অভ্যুত্থানে ছিলেন না। কিন্তু আমাদের নানাভাবে খুবই আন্তরিকতার সঙ্গে সহযোগিতা দিয়েছেন। নিউমার্কেট মোড় দখলে নিতে গিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে যারা আহত হয়েছেন, তামাকমুণ্ডি লেইনের ব্যবসায়ীরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
তিনি জানান, এই যে আন্দোলনের নানাভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ, ঐক্যবদ্ধ থাকা এটাই জুলাই অভ্যুত্থানের স্পিরিট। এই স্পিরিট আমাদের ধরে রাখতে হবে। তাহলে শেখ হাসিনা জীবনেও আর বাংলাদেশে আসতে পারবে না।

রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেছেন, কিছু মতানৈক্য দেখতে পাচ্ছি। এটা স্বাভাবিক। পথ চলতে গেলে থাকবেই। সরকারের যৌক্তিক সমালোচনা করুন। কিন্তু দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আমরা সবাই যেন জুলাই-আগস্টের গণভুত্থানের মতো কাঁধে কাধ মিলিয়ে বুক চিতিয়ে দাঁড়াতে পারি। বিনা বিচারে দেশবিরোধী শক্তি যেন আবার রাজনীতি করার দুঃস্বপ্ন না দেখে, সেই দুঃসাহস যেন তাদের না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত বছর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ ঘোষণা হয়েছে, সেটার আলোকে বিএনপি সরকার সব সংস্কার বাস্তবায়ন করবে বলেও আশ্বাস দেন মীর হেলাল।

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ ও সাঈদ আল নোমান, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, জেলা পরিষদ প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। সকালে চট্টগ্রাম রেলস্টেশন প্রাঙ্গনে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, নানা সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ