প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদ-এর বিদায় সংবর্ধনা

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে অশ্রুসিক্ত নয়নে বিদায় সংবর্ধনা জানালেন প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদকে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানালেন তাঁর সহকর্মীবৃন্দ। এ সময় তাঁর হাতে ক্রেস্ট, মানপত্র প্রদান ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম।
গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক এ. কে. এম ফারুক আহমেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার আমিনুল্লাহ মমতাজি, মোঃ নজরুল ইসলাম, পাঁচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলে এলাহী বিপুল, ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিতালি সরকার, জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিদ্যালয় প্রতিষ্ঠাতার নাতনি রনি চৌধুরী, এসএমসি কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, সদস্য ক্বারী আবু হোসেন, এসএমসি’র সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে কার্গো জাহাজ থেকে পড়ে নাবিক নিখোঁজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন। তার নাম ইয়াসিন (৫০)। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে অবস্থানরত ‘এমভি ক্রিমসন গ্রেস’ জাহাজ থেকে সাগরে পড়ে তিনি নিখোঁজ হন। এদিকে বিকেলে এ রিপোর্ট লেখাকালে তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই কোস্ট গার্ডকে উদ্ধার অভিযানের জন্য অবহিত করা হয়। একই সঙ্গে আশপাশে অবস্থানরত সব জলযানকে উদ্ধারকাজে সহায়তার জন্য চট্টগ্রাম পোর্ট অথরিটির রেডিও থেকে অনবরত ভিএইচএফ বার্তা প্রচার করা হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সাগরে পড়ার পর জোয়ারের স্রোতে ইয়াসিন উত্তর দিকে ভেসে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তাকে উদ্ধারে তৎপরতা শুরু হয়।উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি সোয়াডস বোট এবং কোস্ট গার্ডের দুটি জাহাজ ও একটি বোট অংশ নিয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনও বিষয়টি নিশ্চিত করেছে।

চট্টগ্রাম বন্দর নোঙর করা জাহাজে ধাক্কা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে আবারও দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহত, জাহাজে পানি প্রবেশ কিংবা পরিবেশ দূষণের ঘটনা ঘটেনি। দুই জাহাজের ২১ জন ক্রুই নিরাপদে রয়েছেন।শনিবার রাতে এ ঘটনা ঘটে, তবে রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে আলফা অ্যাঙ্করেজে প্রবল স্রোতের কারণে প্রবেশকারী বাল্ক ক্যারিয়ার এমভি আনাসসা নোঙর করে থাকা এমভি জাহাব জাহানের সামনের অংশে সামান্য ধাক্কা দেয়। এমভি আনাসসা ২১ জন ক্রু নিয়ে স্ল্যাগ বহন করছিল।বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এ ঘটনায় দুই জাহাজের কোনো ক্রু আহত হননি। জাহাজ দুটিতে পানি প্রবেশ বা পরিবেশ দূষণেরও কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই জাহাজ দুটি নিরাপদে আলাদা হয়ে আবার নোঙর করে। বর্তমানে বন্দরের নৌ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এর আগে, শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী এমটি সি স্পাইক ট্যাংকারের সংঘর্ষ হয়। এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমে ফাটল দিয়ে পানি ঢুকে সাময়িক বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে কার্গো ট্যাংক অক্ষত থাকায় কোনো তেল ছড়িয়ে পড়েনি।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ