ময়মনসিংহ-৩ আসনে এমপি হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী পপি

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি স্থগিত কেন্দ্রে পুণঃভোটসহ মোট ভোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি নির্বাচনে এ আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত করা হয় উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র। শনিবার (১৩ জানুয়ারি) এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।
ভোট শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোশাররফ হোসেন জানান, এই কেন্দ্রের ৩ হাজার ৩২ ভোটের মধ্যে ১ হাজার ৬৭৭ ভোট কাস্টিং হয়। যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি ভোট পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট আর তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৩৫৫।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩৫১ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ জামাল উদ্দিন পেয়েছেন ১৫৩ ভোট, এনপিপি মনোনীত আম প্রতীকের প্রার্থী মোঃ শফিউল ইসলাম পেয়েছেন ১১৮, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট, ফুলকপি প্রতীকের প্রার্থী মোঃ মোর্শেদুজ্জামান সেলিম ১০২ ভোট, কেটলি প্রতীকের প্রার্থী মোঃ শরীফ হাসান অনু ৯ হাজার ২৩০ ভোট, কাঁচি প্রতীকের মোঃ রমিজ উদ্দিন ৮৯৩ ভোট পেয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শপথ নিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ