ঝালকাঠিতে ১১ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ মশিউর রহমান রাসেল

ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝালকাঠিতে ১১ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
মশিউর রহমান রাসেল
ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠিতে বিভিন্ন এলাকা থেকে হারানো ও চুরি যাওয়া ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ । শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।এসময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান উপস্থিত ছিলেন।

মোবাইল ফোন ফেরত পেয়ে শাহজাদি শারমিন বলেন, গতবছরের ডিসেম্বর মাসে আমার মোবাইল ফোনটি হারিয়ে যায়। এরপর আমি থানায় জিডি করি। জেলা পুলিশ আমার ফোনটি উদ্ধার করে দিয়েছে।খুব দ্রুত সময়ে হারানো মোবাইল ফিরে পেয়ে আমি অনেক খুশি।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, ঝালকাঠি জেলার বিভিন্ন জায়গায় থেকে মোবাইল হারানোর জিডি হয়। জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ মোবাইল ফোনগুলো উদ্ধার করে । আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে। এদিকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোনের মালিকরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুমিল্লায় গৃহকর্ত্রীকে পিটিয়ে হ,ত্যা করেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ সিএমপি কমিশনারের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ার সিএমপি সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য শোনার সময় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানে পুলিশকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নগরবাসী বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। সিএমপি কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ওপেন হাউজ ডে আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ