প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি অত্যন্ত সংবেদনশীল

স্টাফ রিপোর্টার

কালুরঘাট-মদুনাঘাট ফ্লাডওয়াল ওয়াকওয়ে কাজের অগ্রগতি পরিদর্শনকালে - আবদুচ ছালাম এমপি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালুরঘাট হতে মদুনাঘাট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন কর্ণফুলি ও হালদা নদীর তীরবর্তী ফ্লাড ওয়াল ও ওয়াকওয়ে নির্মান কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আবদুচ ছালাম বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের প্রতি অত্যন্ত সংবেদনশীল। চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা জোয়ারের পানিতে নগরীর নিম্মাঞ্চল প্লাবিত হওয়া। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সিডিএ, ওয়াসা ও সিটি কর্পোরেশনের ও পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য সেবা সংস্থাগুলোর মাধ্যমে অনেকগুলো প্রকল্প অনুমোদন দিয়েছেন। আমি সিডিএ’র চেয়ারম্যান থাকাকালীন হাজার হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন পেয়েছি। ১৬২০ কোটি টাকা ব্যয় ধরে কালুরঘাট হতে মদুনাঘাট পর্যন্ত বিভিন্ন খালের মুখে স্লুইচ গেইটসহ ৬.৩৫ কিলোমিটার ফ্লাডওয়াল ও ওয়াকওয়ে নির্মান প্রকল্পটি এদের মধ্যে অন্যতম। ফৌজদারহাট হতে পতেঙ্গা পর্যন্ত বেড়িবাঁধ কাম আউটার রিং রোডের কাজ সম্পন্ন হওয়ায়, কাট্টলী, হালিশহর, বন্দর ও পতেঙ্গার পরিত্যক্ত বিস্তীর্ণ নিম্মভূমি এখন উন্নয়নের ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। চাক্তাই হতে কালুরঘাট ২১টি খালের মুখে অটোমেটিক রেগুলেটেড স্লুইসগেইট সম্পন্ন রিভারড্রাইভ কাম বেড়ী বাঁধের কাজ চলমান রয়েছে। নগরীর বিভিন্ন খালসমূহ উদ্ধার, পুণঃখনন, সংস্কার ও নতুন খাল খননের মেগা প্রকল্প) বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এর মাধ্যমে বাস্তবায়নাধীন। বাস্তবায়নাধীন এসব প্রকল্পসমূহসহ কালুরঘাট থেকে মদুনা ঘাট ফ্লাড ওয়াল নির্মানের কাজ গুনগত মান ঠিক রেখে দ্রুততার সাথে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরী। কেননা বাস্তবায়ন যদি বিলম্বিত হয়, প্রকল্পের সুফল যেমন দেরীতে আসে তেমনি প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি পায় এবং নতুন প্রকল্প প্রনয়নে অসুবিধা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রকল্প পরিচালক কর্ণেল আবদুর রউফসহ সংশ্লিষ্ট সেনা বাহিনীর কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এসময় আবদুচ ছালাম এমপি’র সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুমিল্লায় গৃহকর্ত্রীকে পিটিয়ে হ,ত্যা করেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ সিএমপি কমিশনারের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ার সিএমপি সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য শোনার সময় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানে পুলিশকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নগরবাসী বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। সিএমপি কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ওপেন হাউজ ডে আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ