হোসেনপুরে ৮ম‌ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে আহত।

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগতা ২০২৪খ্রী:, সিদলা ইউনিয়নের ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে উপজেলা পরিষদ হল রুমে ছবি তোলাকে কেন্দ্র করে (১৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে কিশোরগং এর বখাটেরা ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গিয়াছে।

এ ঘটনায় আহত শিক্ষার্থীর সাথে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিবরণ শুনছেন।

আহত শিক্ষার্থীর নাম মো. কায়সার শেখ। সে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ও পিতলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র আব্দুল কাদির ও পিতলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন আক্তার দম্পতির ছেলে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের স্ত্রী -সন্তানসহ ৪ জনের মরদেহ উদ্ধার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রংপুর শহরে তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।
নিহতদের প্রত্যেকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায় রংপুর শহরের মাছুয়াপাড়ার ওই বাড়িটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। এনিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির দরজা ও তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হবে।তদন্ত শেষ হওয়ার পর চারজনের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শিল্প প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হলো ইউসিটিসির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষা কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (CGP)-এ একটি শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের আয়োজন করে। এই গুরুত্বপূর্ণ সফরে বিভাগের শিক্ষকবৃন্দের সঙ্গে শিক্ষার্থীরা বিমানবন্দরের বিভিন্ন অত্যাধুনিক প্রকৌশল ও ইউটিলিটি অবকাঠামো সরেজমিনে পরিদর্শনের বিশেষ সুযোগ লাভ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিমানবন্দরের বৃহৎ কেন্দ্রীয় HVAC চিলার ইউনিট, শিল্পমানের বিদ্যুৎ উৎপাদন ও ব্যাকআপ ব্যবস্থা, ভারী ব্যাগেজ হ্যান্ডলিং মেকানিজম এবং জরুরি হাইড্রোলিক ফায়ার-সাপ্রেশন সিস্টেমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত স্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করেন। বিমানবন্দরের অভিজ্ঞ প্রকৌশলী ও কারিগরি কর্মকর্তারা এসব বহুমাত্রিক প্রকৌশল ব্যবস্থার কার্যপ্রণালী, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন, যা দেশের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এত বৃহৎ পরিসরে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স এবং অটোমেটেড কন্ট্রোল সিস্টেমের বাস্তব প্রয়োগ প্রত্যক্ষ করার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রকৌশল অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করার সুযোগ পেয়েছেন। এ ধরনের শিল্পভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ফলাফলভিত্তিক (Outcome-Based) শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে ইউসিটিসির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করছে এবং দক্ষ, যুগোপযোগী ও শিল্পখাতের চাহিদাসম্পন্ন ভবিষ্যৎ মেকানিক্যাল প্রকৌশলী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ