বিদ্যুতসহ জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারের ভুল নীতি দূর্নীতির প্রতিবাদে চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদ্যুৎ সহ জ্বালানির অযৌক্তিক ও গনবিরোধী মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং সরকারের ভুল নীতি দূর্নীতির প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মুহম্মদ জাহাঙ্গীর, বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ নেতা মুজিবুল হক বিএসসি। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসীম।
সমাবেশে বক্তারা বলেন,
“সরকার বিদ্যুৎখাতে ক্রমাগত লোকসানের অজুহাত তুলে ভতুর্কি কমানোর নামে মাসে মাসে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে । এই দাম সমন্বয়ের মানে হলো দাম বৃদ্ধি । মার্চ মাস থেকে বিদ্যুতের মূল্য মাসে মাসে বাড়বে। এদফায় ইউনিট প্রতি দর ৩৪ থেকে ৭০ পয়সা বাড়তে পারে । ভোক্তা পর্যায়ে এখন বিদ্যুৎ বিক্রি হচ্ছে প্রতি ইউনিট ৮ টাকা ২৫ পয়সায় । আইএমএফ’র শতার্নুযায়ী সরকার বিদ্যুতে পাইকারি মূল্য ৬ টাকা ৭০ পয়সা থেকে ১২ টাকা ১১ পয়সায় উন্নীত করার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে ভোক্তা পযার্য়ে প্রায় ১৫ টাকা পর্যন্ত দাম বাড়বে। উল্লেখ্য যে, উৎপাদন ব্যয় বৃদ্ধির অজুহাতে সরকার গত ১৫ বছরে পাইকারি পর্যায়ে ১১বার ও খুচরা পর্যায়ে ১৩ দফা দাম বাড়ানো হয়েছে।”
বক্তারা আরো বলেন, ” এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অসহনীয় মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ বিপর্যস্ত । বিদ্যুৎ , গ্যাসের মূল্য বাড়লে জিনিসপত্রের দাম আরো বাড়বে । ফলে নিম্নবিত্ত মধ্যবিত্ত জনসাধারণ অবর্ণনীয় ভোগান্তিতে পড়বে । সরকার মুখে দ্রব্যমূল্য কমানোর কথা বললেও বাস্তবে উল্টো পদক্ষেপ গ্রহণ করছে । মূল্যবৃদ্ধির ফলে জনসাধারণের ক্ষোভের মুখে সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কথা বললেও বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে দেশের বৃহৎ ব্যবসায়ী শ্রেণীর স্বার্থ রক্ষার পথেই হাঁটছে।
বিগত সময়ে আমরা বলেছি বিদ্যুৎ গ্যাসসহ জ্বালানিখাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাট চলছে । সরকারের ঘোষিত উৎপাদন ক্ষমতার প্রায় অর্ধেকটাই অলস পড়ে থাকছে । কিন্তু কেন্দ্র ভাড়া বাবদ বিপুল পরিমাণ টাকা তাদের দিতে হচ্ছে । গত ২০২২—২৩ অর্থবছরেও ২৬ হাজার কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে । কুইক রেন্টাল চুক্তি বাতিল, ভুল জ্বালানি নীতি প্রত্যাহার ও লুটপাট—দুনীর্তি বন্ধ করে দক্ষ ব্যবস্থানার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমিয়ে আনা সম্ভব ছিল। সরকার সে পথে না গিয়ে ব্যবসায়ী শ্রেণীর স্বার্থ রক্ষায় মূল্য বৃদ্ধির পথেই হাঁটছে । এর খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ জনগণকে । এর দায় কোনোমতেই জনগণ নেবে না।”
সমাবেশে বক্তারা অবিলম্বে বিদ্যুত , গ্যাস , নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানিয়ে এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে বামপন্থীদের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ