বর্ণাঢ্য আয়োজনে বোরহানউদ্দিনে বাংলা বর্ষবরণ উদযাপিত

এএসটি সাকিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলা বর্ষবরণ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা’ ও উপজেলা পরিষদের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা উপজেলা শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে, উপজেলা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এসময় বাংলা নববর্ষের অনুষ্ঠানে শোভাযাত্রা শেষে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেছেন। পরে (নদীতে মাছ শিকার নিষিদ্ধ থাকায়, ইলিশের বিপরীত) রুই পান্থা ও হরেক রকমের ভর্তার আয়োজন করা হয় । এসময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির (বিপিএম), মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবাল দে, সোহাগ চন্দ্র দে, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, দৈনিক আজকের ভোলা পত্রিকার বোরহানউদ্দিন ব্যুরো চীফ আরিফ পণ্ডিত, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম রনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএসটি আক্তার, মাইনুদ্দিন মির্জা, ইমরান হোসেন (বিডিক্লিন) প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুমিল্লায় গৃহকর্ত্রীকে পিটিয়ে হ,ত্যা করেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীল বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বীনা রানী রায় ওই গ্রামের দিলীপ কুমার রায়ের স্ত্রী।

সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ সিএমপি কমিশনারের

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা গুরুত্বের সঙ্গে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ার সিএমপি সম্মেলন কক্ষে ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশী নগরবাসীর বক্তব্য শোনার সময় তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, সেবাপ্রত্যাশীদের সমস্যা দ্রুত সমাধানে পুলিশকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নগরবাসী বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পুলিশি সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন। সিএমপি কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে তাদের সমস্যার সমাধান পাওয়ায় পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ওপেন হাউজ ডে আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মির্জা ফখরুল পেলেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

সর্বশেষ