চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহতদের আর্থিক সহায়তা প্রদানকালে ডা. শাহাদাত হোসেন

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আহত ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। আহত অনেকের অবস্থা এখনো জটিল। অনেকে অন্ধ হয়ে গেছে। অনেকের পা চলে গেছে। তারা হাটা চলা করতে পারবে না।স্বাভাবিক জীবনযাপনও করতে পারবে না। এই মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করছে। ছাত্র আন্দোলনে আহতের চিকিৎসার খোঁজ খবর নিতে এবং তাদের চিকিৎসা খরচের জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আহতদের সহায়তায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এগিয়ে এসেছে। আহত ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

তিনি মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্র জনতার চিকিৎসা খরচের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম রিহ্যাবিলিটেশন টীমের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।

তিনি ছাত্র জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগ যুবলীগ স্বেচ্চাসেবক লীগের নির্বিচার গুলিতে গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ২২জন রোগীর কাছে আর্থিক সহায়তা প্রদান করেন। হাসপাতালের রোগীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করেন। সংগঠনের চিকিৎসক নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। আন্দোলনে আহত ছাত্র জনতার সার্বিক চিকিৎসা দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎকদেরও ধন্যবাদ জানান ডা. শাহাদাত হোসেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন চিকিৎসক সমন্বয়ক অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, কার্যকরী সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, কেন্দ্রীয় রিহ্যাব সদস্য ডা. এস এম সারোয়ার আলম, ডা. তানভীর হাবিব তান্না, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. ইফতেখার মো. আদনান, ডা. মেহেদী হাসান প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ